বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১০ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১২ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৬ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৯ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২২ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১০ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১২ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৬ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৯ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২২ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

শেয়ার

নড়াইলসংবাদদাতাঃ-  নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল শিকদার রবি (৩০)। সে ঐ এলাকার আতিয়ার শিকদারের ছেলে। সে পেশায় একজন  রাজমিস্ত্রী।  ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে। 

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে গতকাল বিকালে শিশুটি বাড়ির পাশে হাটাহাটি করছিলো। তাকে অনেকক্ষণ না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে রবিউলের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিবার আরও জানায়, যে ঘরটিতে শিশুটির মৃতদেহ পাওয়া গেছে সেখানে রবিউল একাই বসবাস করছেন। তার স্ত্রী এবং সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে। ঐ ফাঁকা ঘরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে রবিউল পালিয়েছে।

নড়াইল সদর থানা পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষন ও হত্যাকারী সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।