নওগাঁ সংবাদদাতা :- নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব। আজ সকাল ১১ টায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেেন নওগাঁ জেলা কারাগারের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসক কৌশিক আহমেদ।
চিকিৎসক কৌশিক আহমেদ জানান জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হতো। আজ সকালে তার মধ্যে হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা চলাকালীন তার মৃ*ত্যু হয়।
তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকও ছিলেন।
এ সংবাদ পাওয়া পর্যন্ত তার মরদেহের ময়না তদন্ত হয়নি। নওগাঁ কারাগারের সুপার রত্না রায় বলেন, মরদেহের ময়না তদন্তের পর স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

