কে.এ.সাদাত:- পিরোজপুরের ভান্ডারিয়ার মিয়া পরিবার। কিংবদন্তি সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম এ পরিবারে। দীর্ঘ ৫০ বছর ভান্ডরিয়া তথা দক্ষিণঞ্চল এবং জাতীয় রাজনীতিতে তাদের অবদান ছিলো অনস্বীকার্য।
জনাব তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি ছিলেন বিএনপি রাজনীতির সাথে জড়িত। হয়েছিলেন বিগত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তিনি ছিলেন ডেইলি নিউন্যাশন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তার মৃত্যুর পরে তার পরিবারের সদস্যরা কেউই ভান্ডরিয়ার রাজনীতির সাথে জড়িত হচ্ছেন না বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না।
তার আরেক সুযোগ্য পুত্র জনাব আনোয়ার হোসেন মঞ্জু। বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক সম্পাদক। ভিনি ভান্ডরিয়া – কাউখালী সংসদীয় আসনের ৩৮ বছরের এমপি ছিলেন। দীর্ঘ ১৮ বছর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। মুলত তার হাতেই দীর্ঘ ৫০ বছর ধরে মিয়া পরিবারের রাজনীতি নিয়ন্ত্রিত হয়ে আসছিলো। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ এ বর্ষীয়ান নেতা মিয়া পরিবার থেকে আর রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে রাজনীতি সচেতন মহল মনে করছেন। এ ছাড়াও তার কোনো পুত্র সন্তান না থাকায় আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে তার কোনো যোগ্য উত্তর সূরী নাই।
জাতীয় পার্টি জেপি নেতা এবং জনাব আনোয়ার হোসেন মঞ্জুর কনিষ্ঠ চাচাতো ভাই জনাব মাহিবুল হোসেন মাহিম নির্বাচিত হয়েছিলেন ভান্ডরিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান। আদালতের রায়ে তিনি ভান্ডারিয়া পৌরসভার মেয়র পদ ফিরে পেয়েছেন। মিয়া পরিবারের রাজনীতি তাকে ঘিরে আবর্তিত হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়া সত্বেও তিনি নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকায় তার উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে।
এ অবস্থায় মিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রক্ষার্থে জনাব মোফাজ্জল হোসেন চান মিয়ার আরেক পুত্র জননেতা মাহমুদ হোসেন মিয়া পরিবারের রাজনীতির হাল ধরেন। তিনি ছিলেন ভান্ডারিয়া সরকারি কলেজের ভিপি। ফ্যাসিস্ট পতন এবং গনতন্ত্র উদ্ধারের আন্দোলনের মাঠের লড়াকু সৈনিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর ০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করে মিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখেন। তাকেই এখন ভান্ডারিয়ার মিয়া পরিবারের রাজনীতির উত্তরসূরী মনে করছেন জনগণ।
( এ সংক্রান্ত পরবর্তী প্রতিবেদন আসছে, আমাদের সাথে থাকুন)

