ডেস্ক রিপোর্ট :- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয় ডিবি।
ডিবি সূত্র গণমাধ্যমকে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায় নি। তার বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানা গেছে।

