ডেস্ক রিপোর্ট :- রাজধানীর লালবাগে প্রকাশ্য দিবালোকে বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হ/ত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল (১ নভেম্বর) দুপুর ১ টার দিকে রাজধানীর শহীদ নগর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানা সূত্রে জানা গেছে খবর পেয়ে পুলিশ দুপুর ২ টার দিকে ঘটনা স্থলে গিয়ে বিপ্লবের রক্তাক্ত নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিলো।
পুলিশ সূত্রে জানা গেছে নি/হ/ত বিপ্লব শহীদ নগর এলাকার ৬ নং রোডের তার খালার বাসায় থাকত। গতকাল দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হ/ত্যা করে তা জানা যায় নি। মৃতদেহ পোস্ট মর্টেম শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে নি/হ/ত বিপ্লব লালবাগ কেল্লার বাজারে মাছের ব্যাবসা করতো। এলাকায় সে মাউচ্ছা বিপ্লব নামে পরিচিত। এছাড়াও সে পুলিশের সোর্স হিসাবে কাজ করতো বলে জানা গেছে।

