খুলনা সংবাদদাতা :- পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব। অবশেষে ছাত্রদল নেতা ও তার সহযোগীদের ধারালো অস্ত্রের কোপে তাতীদল নেতা নি/হ/ত।
গতকাল সন্ধায় খুলনা মহানগরী তাতীদল নেতা সৈয়দ হুমায়ূন কবিরকে কুপিয়ে হ/ত্যা করে ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরাফত ও তার সহযোগীরা। রায়েরমহল রোডের বড় মসজিদের পিছনে নিহতের মালিকানাধীন প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকান্ড ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল রোডের বড় মসজিদের পিছনে নিজ বাড়ীতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে হুমায়ুন কবিরের সাথে আরাফাতের টাকা পয়সা লেন দেন নিয়ে বিরোধ চলছিল। আরাফাতের ছোট ভাইয়ের দোকান থেকে হুমায়ুন কবির কিস্ততে একটি ফ্রিজ ক্রয় করে। কিস্তর টাকা দেরীতে দেয়া নিয়ে আরাফাত ও তার ছোট ভাইয়ের সাথে হুমায়ুন কবিরের বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল সন্ধায় আরাফাত তার ৫/৬ জন সহযোগীসহ হুমায়ুন কবিরের ব্যাবসা প্রতিষ্ঠানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর জখম হুমায়ুন কবিরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আড়ংঘাটা থানা সূত্রে জানা গেছে মৃতদেহ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

