সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর প্রথম স্ত্রীর ১ দিন ১ ঘণ্টা আগে বিএনপির দুর্দিনে ছিলাম, আবারও থাকব – মাহমুদ হোসেন ৩ ঘণ্টা আগে “স্বরুপকাঠীর ইউপি নির্বাচনের হালচাল ” গোয়েন্দা রিপোর্টে কপাল পুড়বে অনেক বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর ৭ ঘণ্টা আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ২২ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১ দিন আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ২ দিন আগে এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর প্রথম স্ত্রীর ১ দিন ১ ঘণ্টা আগে বিএনপির দুর্দিনে ছিলাম, আবারও থাকব – মাহমুদ হোসেন ৩ ঘণ্টা আগে “স্বরুপকাঠীর ইউপি নির্বাচনের হালচাল ” গোয়েন্দা রিপোর্টে কপাল পুড়বে অনেক বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর ৭ ঘণ্টা আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ২২ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১ দিন আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

“স্বরুপকাঠীর ইউপি নির্বাচনের হালচাল ” গোয়েন্দা রিপোর্টে কপাল পুড়বে অনেক বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর

শেয়ার

বিশেষ প্রতিবেদন :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পত্যাশীদের অনেকগুলি বৈতরণী পার হয়ে মনোনয়ন পেতে হবে।তার মধ্যে গোয়েন্দা রিপোর্ট একটি বড় ফ্যাক্টর। 

পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার ১০ টি ইউনিয়নের বিএনপি দলীয়   অনেক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কপাল পুরবে। এমন অনেকে রয়েছেন যারা এলাকায় এমন ভাব দেখাচ্ছে যেন তিনি মনোনয়ন পেয়ে গেছেন। কিন্তু তাদেরকে দলীয় মনোনয়ন পরীক্ষায় যেমনি উত্তরন হতে হবে তেমনি গোয়েন্দা রিপোর্টেও উত্তীর্ণ হতে হবে।  ২০২৪ এর ০৫ আগস্ট পূর্ব এবং পরবর্তী তাদের ব্যাক্তিগত তথ্য সংগ্রহে কাজ করছে থানা পুলিশসহ  একাধিক গোয়েন্দা সংস্থা। 

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ( এসবি)র পিরোজপুর জেলা পর্যায়ের একটি সূত্র জানায় যারা ইতিমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাদের সকল তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ নিজেকে পদপ্রার্থী ঘোষণা করছেন। তাদের তথ্য সংগ্রহে নতুন করে কাজ করতে হয়। 

যে সকল বিষয়ে প্রধান্য দিয়ে গোয়েন্দা তথ্য সংগৃহীত হচ্ছে তার মধ্যে রয়েছে, উক্ত পদপ্রার্থী ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত কিনা এবং তার বিরুদ্ধে কোনো মামলায় চার্জ গঠন হয়েছে কিনা। সে কখন থেকে বিএনপি দলীয় রাজনীতির সাথে জড়িত। ইতিপূর্বে তার ইউপি নির্বাচনে অংশ গ্রহন করার অভিজ্ঞতা আছে কিনা এবং কখনো দলীয় মনোনয়ন পেয়েছিলেন কিনা। তার ইতিপূর্বে কোনো আওয়ামী লীগ সংশ্লিষ্টতারও প্রমান খুঁজছেন গোয়েন্দারা। 

এছাড়াও ২০২৪ এর ০৫ আগস্ট পরবর্তী সময়ে সে দলীয় পদ পদবি ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, মামলাবাজি, সালিশ বানিজ্যে, জমি দখল মানুষের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িত কিনা তা খতিয়ে  দেখে রিপোর্ট তৈরি হচ্ছে। এসব তথ্যে উপাত্তের ভিত্তিতে রিপোর্ট তৈরী করে পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হবে। 

এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোনয়ন দেয়া হলে নেছারাবাদ উপজেলার ১০ টি ইউনিয়নের বিএনপি দলীয় সম্ভাব্য অনেক চেয়ারম্যান পদপ্রার্থীর কপাল পুড়বে। তারা মনোনয়ন চাওয়ার অধিকারও হারিয়ে ফেলবেন। 

 

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।