ডেস্ক রিপোর্ট : ২০২৪ এর গন অভ্যু আন্দোলন প্রাক্কালে কুষ্টিয়ায় ৬ টি হত্যা কান্ডে সাবেক মন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু এখন রায়ের প্রহর গুনছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ০২ এর বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বেে গঠিত তিন সদস্যের বেঞ্চ আজ হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুনানি শেষ করেছেন। এখন শুধু রায়ের অপেক্ষা। তবে আজ রায় প্রদানের তারিখ ঘোষণা করেননি আদালত। তবে যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা হতে পারে।

