বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ৩৮ মিনিট আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৫ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৮ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২১ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ৩৮ মিনিট আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৫ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৮ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২১ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে
আইনশৃঙ্খলা

গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড়

শেয়ার

ভাইরাল ভিডিও থেকে নেয়া :-  চলমান আন্দোলনে গার্মেন্টস শ্রমিকদের কিছু অযৌক্তিক দাবী যেমনি মেনে নেয়া যায় না, তেমনি আন্দোলনের নামে শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, রাস্তায় গাড়ী ভাংচুর, সড়ক অবরোধ করে জন দুর্ভোগের সৃষ্টি, পুলিশের উপর আক্রমণ, পুলিশের গাড়ীতে অগ্নি সংযোগ এর কোনোটাই গ্রহনযোগ্য নয়। 

তেমনি আন্দোলন দমনের নামে দেদারসে পুলিশ যেভাবে পেটাচ্ছে তাও একটি পেশাদারী বাহিনীর পেশাদারিত্ব আচরণের মধ্যে পরে না। পুলিশি এ্যাকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ সদস্য কতৃক  একজন শ্রমিককে কাঁধে তুলে রাস্তায় আছাড় মারার ঘটনাটি। আছাড় মারার ঐ মুহূর্তে ঐ শ্রমিকের মাগো মা বলে আত্ম চিৎকার সকলের হৃদয় স্পর্শ করেছে। 

দেখা গেছে শিক্ষার্থী, সাধারণ পথচারী, স্কুল শিক্ষক, নারী শ্রমিক কেউই রেহাই পায়নি পুলিশের গনহারে লাঠিচার্জ থেকে। এ ক্ষেত্রে পুলিশের কিছুটা সাবধানী এবং কৌশলী আচরণ কাম্য ছিলো। তারা সাংবাদিকের ক্যামেরায় হাত দিয়েছে তারা মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এসব সংবাদ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিগত স্বৈর শাসনের আমলে এবং ২০২৪ এর গনঅভ্যুত্থানের সময় পুলিশের যে বেপরোয়া আচরণ ছিলো তার জন্য পুলিশকে জীবন দিয়েও খেসারত দিতে হয়েছে। চাকরি হারিয়েছেন হাজারো পুলিশ। 

যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালন করার সময় পেশাদারিত্ব আচরন বজায় রাখা প্রতিটি পুলিশ সদস্যের অবশ্য কর্তব্য। 

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।