কে.এ. সাদাত :- পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা । বিএনপি অধ্যুসিত এ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে রয়েছে নেতৃত্ব শুন্য। ফলে সর্বস্তরে ভেঙে পড়েেছে চেইন অফ কমান্ড।
২০২৪ এর ০৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ের কতিপয় শীর্ষ নেতার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একাধিক শীর্ষ নেডাকে বহিষ্কার করা হয়। তখন থেকেই নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা বিএনপি নেতৃত্ব শুন্য হয়ে পড়ে।
এ উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের দাবী দ্রুত উপজেলা কমিটি গঠন করে এ সংকটের নিরসন করা হউক।
নেছারাবাদ উপজেলা বিএনপির শীর্ষ পদে এখন আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফখরুল আলম এবং সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। এ দু’জনের নামই এখন ঘুরে ফিরে আলোচিত হচ্ছে। এ দুজনই রাজনীতিতে ক্লিন ইমেজের অধিকারী বলে সর্বমহলে পরিচিত।
নেছারাবাদ বিএনপি গ্রুপিং এর কারণে কয়েকটি অংশে বিভক্ত। যার কারনে ফখরুল আলম সমর্থকদের দাবী তাদের নেতাই নেছারাবাদ উপজেলা বিএনপির শীর্ষ পদের জন্য যোগ্য। অন্য দিকে আব্দুল্লাহ আল বেরুনী সৈকত পন্থীদের দাবী তাদের নেতাই এ পদের জন্য যোগ্য।
এদিকে মধ্য পন্থী বিএনপি কর্মী সমর্থকদের দাবী সাংগঠনিক বিপর্যয়ের মধ্যে থাকা নেছারাবাদ উপজেলা বিএনপির সংকটের আশু নিরসন হওয়া দরকার।
কিন্তু সকলেই এখন তাকিয়ে আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপর।

