বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ৫১ মিনিট আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১১ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১২ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ৫১ মিনিট আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১১ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১২ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে

শেয়ার

পর্যবেক্ষণ :-  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী পৌরসভা। স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে এ পৌরসভার। পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগের হাতে একাধিকবার হাত বদল হয়েছে পৌর পিতার পদটি। আগামী পৌর সভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আলোচনায় মুখরিত হয়ে উঠেছে পৌরসভা তথা উপজেলার সর্বত্র। 

Coastal News 24.Top এর পর্যবেক্ষণে দেখা গেছে আসন্ন পৌর নির্বাচনে এখন পর্যন্ত  সরাসরি আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে নির্বাচনে মেয়র পদপ্রার্থী  হচ্ছেন বিএনপি বনাম বিএনপি। এক্ষেত্রে এখন মূল আলোচনায় রয়েছেন তিনজন। তারা সকলেই স্বরুপকাঠী বিএনপির গুরুত্বপূর্ণ ব্যাক্তি। 

এদের মধ্যে একজন হলেন স্বরুপকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং স্বরুপকাঠী পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, রয়েছেন স্বরুপকাঠীর সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং সাবেক তুখোড় ছাত্রদল নেতা এবং স্বরুপকাঠী পৌর বিএনপির বর্তমান সভাপতি কাজী কামাল হোসেন। 

এদের মধ্যে শফিকুল ইসলাম ফরিদ এবং আবুল কালাম আজাদের পাবলিক ইলেকশনে অংশ গ্রহন করে পাবলিক প্রতিনিধি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে। কাজী কামাল হোসেনের কাউন্সিল ইলেকশন ফেস করে স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে। 

এখন এ তিনজনই পৌর নির্বাচনকে সামনে রেখে  নিজেদের অতীত এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে পুঁজি করে নিজ নিজ অবস্থান সৃষ্টিতে ব্যাস্ত সময় পার করছেন। এক্ষেত্রে তাদের মূল হাতিয়ার হলো বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক। একারণে স্বরুপকাঠী পৌর বিএনপি আপাতত তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 

যার যার অনুসারীদের নিয়ে নিজ নিজ জনপ্রিয়তার বলয় সৃষ্টি করে চলছেন। আপাতত স্বরুপকাঠী পৌর বিএনপি নেতৃত্বের দিক থেকে তিনটি ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। কোনো কোনো নেতার বিতর্কিত কর্মকান্ড এখন তাদের রাজনৈতিক অবস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যা তাদের পৌর নির্বাচনে প্রভাব ফেলবে। এ বিষয়ে রাজনৈতিক সচেতন মহল মনে করছেন দলের ভিতরে কাউন্সিল ইলেকশন আর পাবলিক ইলেকশন এক জিনিস নয়। কাউন্সিল ইলেকশনে কয়েকজনকে ম্যানেজ করে নেতা হওয়া সহজ কিন্তু অনেক লোকের মন জুগিয়ে জনপ্রতিনিধি হওয়া সহজসাধ্য বিষয় নয়। 

ইতিমধ্যে পৌর বিএনপির নেতাদের মধ্যে ইউ চেয়ারম্যান সিলেকশন নিয়ে খুব আগ্রহও পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়টিকে তার প্রতিপক্ষরা ব্যাপকভাবে প্রচার করে তার অবস্থান নড়বড়ে করে দিচ্ছে। এ বিষয়ে পৌর বিএনপির এক দ্বিতীয় সারির নেতা মন্তব্য করে বলেন, যার নিজ পৌরসভায়ই পায়ের তলার মাটি সরে যাচ্ছে সে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিলেক্ট করছেন। আজব কারবার। 

তবে যে যাই বলুক না কেন আপাত দৃষ্টিতে স্বরপকাঠী পৌর বিএনপি একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 

 

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।