ঝালকাঠি সংবাদদাতা :- ঝালকাঠি জেলা কারাগার থেকে দুই বছর পূর্বে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মনির হাওলাদার হাসানকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার রাতে নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়নের ফুলহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মৃত জৈনুদ্দিন এর ছেলে।

















