Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

দেশে এখন সস্তা নুন আর খুন, খুলনায় দূর্বৃত্তের হাতে যুবক খুন

প্রতিবেদক
sadad
August 16, 2026 9:52 am

খুলনা সংবাদদাতা :- খুলনার রুপসা এলাকায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতরাত সোয়া ৯ টায় রুপসার আইচগাতী এলাকার সূর্যনীমহল এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্হানীয় সূত্রে জানা গেছে সন্ধা থেকে সূর্যনীমহলের লিটুর চায়ের দোকানে আড্ডা মারছিল জয় ঢালী । রাত সোয়া ৯টার দিকে মোটর সাইকেলে করে কয়েকজন যুবক এসে তার সাথে আড্ডায় যোগ দেয়। হঠাৎ তারা ছুরি দিয়ে জয় ঢালীর উপর আক্রমণ করে এবং তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালীর নিজস্ব একটি মাছের ঘের রয়েছে। সে তা দেখাশোনা করত। সে একটি বিশেষ গ্রুপের সদস্য বলে এলাকায় পরিচিত।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানা সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে  মারামারি সহ ৭ টি মামলা রয়েছে। সে “বি কোম্পানি” নামে একটি বিশেষ গ্রুপের সদস্য। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - দেশজুড়ে

Footer