সংক্ষিপ্ত সাক্ষাৎকার :- পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেছেন স্বরুপকাঠী বিএনপিতে কোনো চাঁদাবাজ লুটেরাদের স্থান হবেনা। Coastal News24.Top এর সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি বলেন, দলীয় চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ভাবমূর্তি রক্ষায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। আমাদেরকেও তার নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ২০২৪ এর পটপরিবর্তনের পর থেকে নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলা বিএনপির কতিপয় শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল বিএনপির অনেক নেতাকর্মীর নৈতিক চরিত্রের স্খলন ঘটেছে। যা জাতীয়তাবাদী আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এবং জাতীয়তাবাদী আদর্শের সাথে সাংঘর্ষিক। এ অবস্থা চলমান রাখা যায় না।
স্বরুপকাঠী পিএনপির সাবেক এ শীর্ষ নেতা আরও বলেন ০৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলার কিছু সাবেক নেতা ও তাদের অনুসারীদের চাঁদাবাজী, লুটপাট, জমি দখল, সালিশ বানিজ্যে, সরকারি জায়গার মাটি কেটে বিক্রি করাসহ বিভিন্ন অপকর্মের দৃষ্টান্ত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা নিয়ে স্বরুপকাঠী বিএনপি বিব্রতকর অবস্থায় পড়ে।
তিনি বলেন, গুটিকয়েক লোকের কারনে বিএনপি অধ্যুষিত এ জনপদে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলমান থাকলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টি ভংগীর সৃষ্টি হবে। যা বিএনপি বিরোধীদের জন্য সুযোগ এনে দিবে।
সুতরাং বিএনপি দলীয় নাম ভাংগিয়ে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে বিএনপির আদর্শকে কলুষিত করছে তাদের লাগাম টেনে ধরার সময় এসেছে।
তিনি বিতর্কিত বিএনপি নামধারীদের বিরুদ্ধে ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐ সকল স্বার্থবাদীদের ঘারে চড়ে বিএনপি বিরোধী অনুপ্রবেশকারী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য ত্যাগী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

