যশোর সংবাদদাতা:- গতরাত সাড়ে ১২ টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নি/হ/ত হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নি/হ/তরা হলেন যশোর সদর উপজেলার মন্ডলগাতী এলাকার শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অন্য একজন মোটরসাইকেল আরোহী। আহতরা হলেন মন্ডলগাতী এলাকার ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে শুক্রবার রাতে একই মোটরসাইকেলে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্য যাচ্ছিল। এসময় বেনাপোলের দিক থেকে যশোরের উদ্দেশ্যে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

