সংক্ষিপ্ত সাক্ষাৎকার:- পিরোজপুর ০২ আসনের গণমানুষের নেতা জননেতা মাহমুদ হোসেন বলেছেন, বিএনপির দুর্দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আবারও থাকব। তিনি Coastal News 24.Top এর সাথে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি পিরোজপুর ০২ আসনের নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার তার অনুসারী ও সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। আমরা লড়াই সংগ্রাম করে ফ্যাসিস্ট হটিয়েছি। গনতন্ত্র পুনঃরুদ্ধার করেছি। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, যে যাই বলুক সেদিকে কর্নপাত না করে ফ্যাসিস্ট পুনঃআগমন ঠেকাতে সকলে ঐক্যবব্ধ থাকুন।

