কোর্ট রিপোর্টার :- দ্বিতীয় স্ত্রীকে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা ০৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মোছা. মাকসুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে গতকাল সন্ধায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্লাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (১৯) এর ঝুলন্ত মৃ/ত/দে/হ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় মরিয়মের পিতা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মোছা মাকসুদা ইসলাম ও নি/হ/ত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

