আদালত পাড়ার খবর :- ২০২৪ এর গনঅভ্যুত্থানের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হ’ত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্যানেলে আজ এ শুনানীর দিন ধার্য রয়েছে। এ মামলায় ৬ জন আসামী গ্রেফতার রয়েছে এবং আরও ১১ আসামি পলাতক রয়েছে।
পরসিকিউশনের অভিযোগ অনুযায়ী ২০২৪ এর ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ইয়ামিনকে ধরে নিয়ে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করা হয়। এর পর আহত ইয়ামিনকে সাজোয়া যানের উপরে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। স্হানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
উল্লেখ্য ঐ ঘটনার ভিডিও চিত্র তখন দেশ বিদেশেে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

