মাগুরা সংবাদদাতা :- মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মৃ/ত/দে/হ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকাল ৬ টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস এর কাউন্টার থেকে তার র*ক্তাক্ত মৃ/ত/দেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথার পিছনে একটি ছিদ্র দেখা গেছে। স্বজন ও স্থানীয়দের দাবি তাকে গুলি করে হ/ত্যা করা হয়েছে। তবে এটা গুলির ক্ষত কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নি/হ/ত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারিপাড়া এলাকার মৃ/ত কুতুবউদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পাশাপাশি রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারে কাউন্টার মাষ্টার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে সাকের হোসেনকে বাস কাউন্টারের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ এসে মৃ/ত/দে/হ নিয়ে মর্গে রাখে।
এদিকে তার পরিবারের দাবী সাকেরকে পরিকল্পিতভাবে গুলি করে হ/ত্যা করা হয়েছে। পরিবার জানায় তার বিরুদ্ধে বিগত ১৭ বছরে ১০ টি রাজনৈতিক মামলা ছিল।

