সোনারগাঁও সংবাদদাতা :- নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে জহির ফকির নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ১০ টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃ*ত্যু হয়।
নি/হ/ত জহির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
প্রতিদিনের মতো গতরাতেও তার ফার্মেসি বন্ধ করে বাড়ী ফিরছিলেন জহির। পথে ২০/২৫ জন লোক তার পথ আগলে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃ’ত্যু হয়।
তার পারিবারিক সূত্রে জানা যায় ঐ এলাকার মোবারক নামে এক রাজনৈতিক নেতার সাথে তার দ্বন্দ ছিলো। জহির ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেয়ায় তার প্রতিপক্ষরা তাকে হ/ত্যা করতে পারে।

