নিউজ ডেস্ক :- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের সঞ্জয় মন্ডল। কোনো দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও দৃশ্যমান বিত্ত বৈভবের মালিক তিনি। মাত্র দু বছর আগেও যিনি ফুটপাতের সবজি বিক্রেতা এখন তিনি শতকোটি টাকার মালিক। তার আংগুল ফুলে কলাগাছ হওয়ার নেপথ্য নিয়ে এলাকায় প্রশ্ন উঠলে সে সকলকে বলে বেড়াচ্ছে সরকারকে ট্যাস্ক দিয়ে বৈধ ব্যাবসা করছে। কিন্তু আজ পর্যন্ত কেউ জানেনা সে কি ধরনের ব্যাবসা করছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সে যদি লাইসেন্স করে সরকারি ট্যাস্ক পরিশোধ করে ব্যাবসা পরিচালনা করে তবে তার প্রতিষ্ঠানের নাম এবং ধরন জনসমক্ষে প্রকাশ করতে ভয় কি?
তার আয়ের উৎসের তথ্য অনুসন্ধান করায় জাতীয় দৈনিক ” আমাদের মাতৃভুমি ” পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ভেরিফাইড ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল Coastal News 24.Top এর এডমিন কাজী আনোয়ার সাদাতকে তার পেইড দালাল দ্বারা মামলার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও এলাকার সচেতন মহল যেন তার আয়ের উৎস নিয়ে কথা না বলে সেজন্য ভয় দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানের নামে দাওয়াত দিয়ে মঞ্চে উঠিয়ে শো -ডাউন করেছে। এছাড়াও পাশের উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের এনে তার বাড়িতে খানাপিনার আয়োজন করে জানান দিচ্ছে তার সাথে পাওয়ারফুল লোকজন রয়েছে। যাতে মানুষ ভয় পেয়ে চুপসে যায়।
এলাকার সচেতন মহল মনে করছেন এটা শাক দিয়ে মাছ ঢাকার শামিল। তার অবৈধ আয়ের উৎস আড়াল করতে জনগণকে ভয় দেয়া হচ্ছে। এদিকে মিডিয়ার পক্ষ থেকে কথা বলার জন্যΤ মোবাইল ফোনে ফোন দিলেও সে ফোন রিসিভ করে নি। তার গ্রামের এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে সে ভারতে তার দ্বিতীয় স্ত্রীর কাছে বর্তমানে অবস্থান করছে।
এলাকার সচেতন মহল মনে করছেন সঞ্জয় মন্ডলের বৈধ আয়ের উৎস প্রশাসনের অনুসন্ধান করা উচিৎ। তাহলে সকল বিতর্কের অবসান হবে।

