বগুড়া সংবাদদাতা:- ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দূর্ঘটনায়া প্রান হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক সাব ইন্সপেক্টর। গতকাল সন্ধা ৮ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নি/হ/ত পুলিশ কর্মকর্তার নাম মোঃ গোলাম রব্বানী। তিনি ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ছুটি কাটিয়ে এসআই গোলাম রব্বানী মাইক্রোবাসে করে কর্মস্থলে ফিরছিলেন। শেরপুরের উক্ত স্থানে তার মাইক্রোবাসটি মা/রা/ত্মক দূর্ঘটনায় পতিত হয়। এতে তিনি মা/রা/ত্মক আহত হন।স্হানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

