স্বরুপকাঠী সংবাদদাতা :- সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব শিকদারকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
গতরাতে নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলার দৈহারী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

