ফরিদগঞ্জ সংবাদদাতা :- রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মে: হারুনার রশীদ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

