স্বরুপকাঠী সংবাদদাতা :- পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলার সেহাংগল গ্রামের সন্ধা নদীর তীর থেকে দিনের বেলায় একটি গর্ভবতী মহিষ চুরি হয়েছে। ছবিতে প্রদর্শিত মহিষটির মালিক সেহাংগল গ্রামের মতিউর রহমানের পুত্র মোঃ সোহাগ।
ভুক্তভোগীর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে আজ (সোমবার) দুপুর ১২ থেকে ২্ টার মধ্যে যে কোনো সময় মহিষটি চুরি হয়েছে। দুপুর ১২ টার সময় মহিষের মালিক মহিষটিকে সেহাংগল খাল এবং সন্ধা নদীর মোহনায় নদীর চরে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে আসে। কিন্তু বেলা ২ টার দিকে গিয়ে মহিষটিকে আর সেখানে পাওয়া যায়নি। সর্বত্র খোঁজাখুজি করেও মহিষটির কোনো সন্ধান পাওয়া যায় নি।
এলাকাবাসীর ধারণা নদীর তীর থেকে মহিষটিকে ট্রলারে করে পেশাদার চোর চক্র নিয়ে গেছে।
এ বিষয়ে নেছারাবাদ থানায় জিডি করা হয়েছে।

