ডেস্ক রিপোর্ট :- জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে দূ/র্বৃ/ত্তরা এ হামলা চালিয়েছে।
রাজধানীর উত্তরার ৭ নাম্বার সেক্টরের ৩৩ নং রোডের ৯/এ বাড়িতে অজ্ঞাত দূর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় দূর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে বাড়ির কাচের জানালা ভেংগে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

