কে.এ.সাদাত :- চলার পথে অনেক বাস্তবতার এমাদের দৃষ্টিগোচর হয়। কিন্তু জীবনের ব্যাস্ততায় আমরা সব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এবং এড়িয়ে যাই। ছবির এ কিশোরটি কমলাপুর রেলওয়ে স্টেশনের লাইটপোস্টের নিচে রৌদ্রের এ ক্ষড়তাপে ঘুমিয়ে আছে। চারিদিকের কোলাহল হৈচৈ কিছুই তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে না।
রেল স্টেশনের শত শত পথশিশুর মতো তার দিন রাত্র এভাবেই কেটে যাচ্ছে। হয়তোবা এতদিনে সে নেশার জগতে পা বাড়িয়েছে। মানুষের কাছে হাত পেতে যা পায় তা দিয়ে একবেলা আধাবেলা খেয়ে না খেয়ে চলে যায় তার দিন রাত্রি। পথের মাঝেই বেড়ে ওঠা আর পথেই হয়তোবা একদিন ঝরে যাবে তার প্রান। এটাই তাদের জীবনের বাস্তবতা।

