ডেস্ক রিপোর্ট :- রাজধানীর রামপুরা এলাকার ত্রাস পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামী পিচ্চি আলামীনকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে এস আর বি। আজ রামপুরার টিভি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায় পিচ্চি আলামীন রামপুরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িত রয়েছে।। এলাকার নির্মানাধীন ভবন, বাজার, দোকান পাট,ডিস ব্যাবসায়ী, ইন্টারনেট ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা তুলত।
সর্বশেষ গত ২৭ রামপুরার বনশ্রী এলাকার গ্রীন জোন নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের হামলা চালায় এবং তাদের নিকট ২০ লাখ টাকা চাঁদা দবী করে। এছাড়াও কাইল্যা পলাশ হত্যা মামলায়ও তার নাম রয়েছে বলে এসআরবি জানায়।

