Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

জামিন প্রাপ্ত আসামিকে আদালত এলাকা থেকে তুলে নেয়ার চেষ্টা, আইনজীবীদের হস্তক্ষেপে রক্ষা

প্রতিবেদক
sadad
July 25, 2026 3:33 pm

আদালত পাড়ার খবর :-  বৃহস্পতিবার ২৩ জুলাই  ঢাকার আদালত এলাকা থেকে এক ব্যাক্তিকে সাদা পোশাকের কয়েকজন মিলে রাস্তার দিকে টেনে  হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ ব্যাক্তি তখন চিৎকার করে বলতে থাকে আমি জামিন পেয়েছি। কিন্তু সাদা পোশাক ধারীরা নাছোরবান্দা। তাকে টেনে হিঁচড়ে রাস্তার দিকে নিয়ে গিয়ে একটি মাইক্রোবাসে উঠানোর চেস্টা করে।

এ অবস্থা দেখে কয়েকজন আইনজীবী সামনে দাড়ান।চারিদিকে গণমাধ্যম কর্মীরা ক্যামেরা তাক করে আছে।  জানতে চাওয়া হয় তাদের পরিচয়। একজন ডিবির ঢাকা কোতোয়ালি জোনের এসি পরিচয় দেন। তিনি বলেন, তাদের কাছে ঐ ব্যাক্তির নামে ওয়ারেন্ট রয়েছে। তারা ওয়ারেন্ট দেখান। ওয়ারেন্টে যে মামলা নাম্বার রয়েছে সে মামলায় আজকে ঐ ব্যাক্তির জামিন হয়েছে। কিন্তু তার পরেও কেন তাকে গ্রেফতার করতে হবে।

ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র আইনজীবীরা বলেন, আদালত এলাকা থেকে কাউকে আইনশৃঙ্খলা বাহিনী এভাবে গ্রেফতার করতে পারে না। তারপরও ভুক্তভোগী ব্যাক্তি জামিন পেয়েছেন। ঘটনার সময় ঘটনাস্থলে যদি আইনজীবীরা উপস্থিত থেকে বাধা প্রদান না করতেন তাহলে ঐ ব্যাক্তিকে তুলে নিয়ে যাওয়া হতো। তারপর কি হতো তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ জানত না।

 

 

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

প্রতারক মাসুদ কাহিনী, তার পরকীয়া প্রেমের বলিতে ধ্বংস দশটি পরিবার

পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালিতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নলছিটিতে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি সদস্য কারাগারে

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াত পন্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ

প্রেমের অপবাদ দিয়ে স্কুল ছাত্রী ও যুবককে গাছের সাথে বেধে পেটানোর মুল হোতা গ্রেফতার

বানাড়ীপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

খুলনায় দূর্বৃত্তের গুলিতে যুবক খুন

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Footer