ডেস্ক রিপোর্ট :- শনিবার সকালে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় মানিক মিয়া এ্যাভিনিউতেে ছিনতাইকারী এক স্কুল শিক্ষিকার ব্যানিটি ব্যাগ ধরে হ্যাচকা টান দেয়। ইহাতে ঢাকার খামারবাড়ি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীন (৫৬) রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সাথে থাকা তার স্বামী অন্যদের সহযোগিতার তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় মামলা হয় এবং নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার র্যাব ০২ সূত্রে জানা গেছে উক্ত ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন মো.পনির ওরফে প্যারা পনির সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই কাজে ব্যাবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ চলমান।

