ভাংগা সংবাদদাতা :- মাত্র তিন দিনের ব্যাবধানে ফরিদপুরের ভাংগায় মোটরসাইকেল দূর্ঘটনায় সড়কে আবারও ঝড়ল তিন বন্ধুর প্রান।
গতকাল বিকালে ভাংগা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তাদের মোটরসাইকেলটি দুরঘটনায় পতিত হলে এ নিহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ফরিদপুরের নগরকান্দা এলাকা থেকে গতকাল বিকালে তিন বন্ধু ভাংগা গোল চক্করে ঘুরতে আসে। সন্ধার পরে নিয়ন বাতির সৌন্দর্য দেখার পর মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরে যাওয়ার পথে নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে মোটরসাইকেলটি দূর্ঘটনাটায় পতিত হয়। ইহাতে আরোহী তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে চালক চয়ন নিহত হয়। তার দু বন্ধু নয়ন ও সজীব গুরুতর আহত হন।
তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এর আগে গত ২৭ আগস্ট ভাংগা গোল চক্কর ঘুড়তে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন।

