শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৯ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৪ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৮ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৯ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৪ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৮ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে
দেশজুড়ে

পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রাচীন সীমানা পিলার, তক্ষক, কয়েন ও কষ্টি পাথর প্রতারক চক্র সক্রিয়

শেয়ার

অনুসন্ধান পর্ব (০১) : রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সহজ উপায় হিসাবে প্রাচীন সীমানা পিলার, তক্ষক, কয়েন ও কষ্টি পাথর বেচাকেনার জুড়ি নাই। এ সকল উপাদান কেনাবেচার ফাঁদে ফেলে অনেককে নিঃস্ব করে এক শ্রেনীর প্রতারক শতকোটি টাকার মালিক হয়েছে। শহর ও গ্রামে গড়ে তুলেছে আলিশান অট্টালিকা। যে সকল অশিক্ষিত লোক গ্রামে কৃষিকাজ করত তারা আজ প্রতারনা করার জন্য ঢাকা ও খুলনা শহরে অফিস নিয়েছে। এ সকল প্রতারনা ব্যাবসাকে বৈধতা দেয়ার জন্য একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স করে নিজেকে ব্যাবসায়ী বলে পরিচয় দিচ্ছে।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামে এমন দুটি পরিবার যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ছিলো তারা আজ শত শত কোটি টাকার মালিক। তাদের মধ্যে কেউ কেউ গ্রামের বাড়িতে ছাদের উপর হেলিপ্যাডসহ অট্টালিকা গড়ে তুলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা ঢাকা এবং খুলনায় ব্যাবসা করে টাকার মালিক হয়েছে বলে এলাকায় ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু গ্রামের সহজ সরল লোকজন তাদের আসল খবর রাখেননি।

তাদের মধ্যে কেউবা আবার কোটি কোটি টাকা খরচ করে  ধর্মীয় উপাসনালয় তৈরি করেছে। যাতে এলাকার লোকজন তাকে ধার্মিক মনে করে। এ সকল টাউট শ্রেণীর লোক লক্ষ লক্ষ টাকা ব্যায় করে বিলাশ বহুল গাড়িতে করে বিভাগীয় শহর থেকে লোক নিয়ে আসে এলাকায়।তাদের মধ্যে কেউ সাংবাদিক, কেউবা কোনো সংগঠনের নেতা কেউ আবার পুলিশ অফিসার পরিচয় দেয়। এ প্রতারকদের বিরুদ্ধে কেউ যেন বেশি কথা না বলে সেজন্য ভীতি সৃষ্টি করা উদ্দেশ্য।মুলতঃ ঐ সকল সুন্দর অবয়বের লোকজনও তাদের প্রতারনা ব্যাবসার সাথে জড়িত কিনা সে বিষয়েও এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

Coastal News 24.Top এর এক গোপন অনুসন্ধানে জানা গেছে বিশাল পাটিকেলবাড়ী গ্রামের এ চক্রটির অপকর্মের একটি বিস্তৃত এলাকা রয়েছে । পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী, নাজিরপুর সদর, বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট হয়ে খুলনা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মুকসুদপুর, হয়ে ঢাকা পর্যন্ত। এ প্রতারনা ব্যাবসার সাথে অবসরপ্রাপ্ত বা বরখাস্তকৃত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে বলে তথ্য অনুসন্ধানে বেড়িয়ে আসছে। নাজিরপুরের এক সাবেক এবং বর্তমানে আত্নগোপনে থাকা উপজেলা চেয়ারম্যানেরও এ ব্যাবসার সাথে জড়িত থাকার কথা শোনা যাচ্ছে। এ চক্রটি পাশের দেশ ভারতের সাথে ব্যাবসা করে বলে এলাকায় প্রচার করে বেড়াচ্ছে। কিন্তু আসলে তারা কোন ধরনের ব্যাবসা করে রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়েছে তার তথ্য অনুসন্ধানে রয়েছে Coastal News 24.Top. আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।