ঝালকাঠি প্রতিনিধি : – ঝালকাঠির নলছিটিতে চাঁদবাজী ও মারধরের মামলায় দপদপিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল বাশার শিকদার ও তার চাচাতো ভাই রাকিব শিকদারকে কারাগারে পাঠানোর আদশে দিয়েছেন আদালত। গতকাল ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন। আসামি আবুল বাশার নলছিটির দপদপিয়া গ্রামের মোঃ মোজাহার শিকদারের পুত্র এবং রাকিব শিকদার আমীর আলী শিকদারের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে নলছিটির তিমিরকাঠী গ্রামের ব্যাবসায়ী সুমন খন্দকার সোহেল এর নিকট আসামীরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদ প্রদানে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ০৯ অক্টোবর সুমন খন্দকার, তার ভাই বাহারুল খন্দকার এবং আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। এ ঘটনায় সুমন খন্দকার বাদী হয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানা চার্জসিট দাখিল করে। গতকাল আসামিরা কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে কোর্ট তা নামঞ্জুর করে আদেশ দেন।

