কুমিল্লা সংবাদদাতা:- ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কালাকচুয়ায় সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা এক আরোহী নি/হ/ত এবং অপর একজন আহত হন।
আজ দুপুরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। ইহাতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনা স্থলে প্রান হারান। আহত অন্য আরোহীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায় নি।

