ডেস্ক রিপোর্ট :- রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার ৫ তলার একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়। গুলশান থানার অসি দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান পুলিশ প্লাজার ৫ তলার একটি রেস্টুরেন্টে রাজনৈতিক কর্ম কান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী মিটিং করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।


















