ডেস্ক রিপোর্ট :- কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এর সেকেন্ড ইন কমান্ড তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ – ডিবি। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সুব্রত বাইন এর অস্ত্র ভান্ডারের প্রধান নিয়ন্ত্রক হিসাবে বাপ্পি পরিচিত।
গ্রেফতারকৃত বাপ্পি মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকার মৃত সুলতান রেজার ছেলে। ডিবি সূত্রে জানা গেছে মতিঝিল থানার একটি চাঁদা বাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।


















