ডেস্ক রিপোর্ট:- রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ডিবি।
আজ সন্ধা ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
অপরাধ তদন্ত বিভাগ – সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ঐ মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
এর আগেও তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন। ঐ মামলা গুলোতে তিনি জামিনে রয়েছেন।

