খুলনা সংবাদদাতা :- খুলনায় আবারও খু/নের ঘটনা ঘটেছে। এবারের খু/নের শিকার হয়েছেন ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের পুত্র তরিকুল ইসলাম শেখ (৩৫)।
গতকাল ০৫ – নভেম্বর বেলা ২ টার দিকে উপজেলার আমভিটা – রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে তাকে গুলি করে হ/ত্যা করেছে দূর্বৃত্তরা। নি/হ/ত তরিকুল ইসলাম একজন ঘের ব্যাবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে তরিকুল খুলনায় প্রধান মন্ত্রীর জনসভায় যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাসে সিট না পাওয়ায় তিনি রামকৃষ্ণপুর জোড়া বটতলায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এমন সময় মাথায় হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে দু ব্যাক্তি এসে তরিকুলের সাথে কিছু সময় কথা বলে তার মাথায় গুলি করে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তরিকুলের মৃ*ত্যু হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি হাফিজুর রহমান জানান এ ঘটনায় তদন্ত চলছে পাশাপাশি হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চলছে।
তরিকুল হ/ত্যা নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে ০৫ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৭ টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তারমধ্যে খুলনা মহানগরীতে ৩৮ টি এবং জেলায় ৩৯ টি খু/নের ঘটনা ঘটে।

