খুলনা সংবাদদাতা :- খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডালিম খানকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি। গতকাল সন্ধায় লবনচরা থানার আমতলী এলাকায় এসআারবি – ৬ এর একটি আভিযানিক দল ডালিম সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডালিমখান ভাজাওয়ালা এলাকার নওয়াব খানের ছেলে। এ ছাড়া অন্য দুই সহযোগী হলো লবনচরা এলাকার সোনারগাঁও গলির আনিসের ছেলে রানা ও নোমান।
এসআরবি জানায় ডালিমের বিরুদ্ধে লবনচরা থানায় বিভিন্ন অপরাধে ৭ টি মামলা রয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম গ্রহনের জন্য তাদেরকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

