ভান্ডারিয়া সংবাদদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে গতকাল বিকালে নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালী – ভান্ডারিয়া সড়কের পাশে এ অভিযান চালানো হয়। এ সময় মো: দুলাল হোসেন ওরফে পিচ্চি দুলাল (৩৬ ) নামে একজন মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালী এলাকার মৃত আঃ মজিদ খানের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

