যশোর সংবাদদাতা :- যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় একটি ধর্ষন মামলায় তাকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে। ধর্ষনে শিকার ভুক্তভোগী কলেজ ছাত্রীর দায়ের করা ধর্ষন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে এনআইডি কার্ড করার জন্য ভুক্তভোগী তরুণী চৌগাছায় যাওয়ার সময় রাব্বি তাকে মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের নিরিবিলি পাড়ার একটি বাড়ীর নিচ তলায় নিয়ে তাকে ধর্ষন করে। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য রাব্ব ভিকটিমকে হুমকি দিয়ে যায়।
ভিকটিম বাড়ীতে গিয়ে তার মা বাবাকে বিষয়টি জানায়। ভিকটিম তার মা সহ সন্ধ্যায় চৌগাছা থানায় উপস্থিত হয়ে ধর্ষন মামলা দায়ের করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেছেন। ঐ মামলায় রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী ব্যাবস্থা গ্রহ করা হচ্ছে।


















