শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৮ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৪ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৮ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২১ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৮ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৪ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৮ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২১ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে
দেশজুড়ে

প্রেমের অপবাদ দিয়ে স্কুল ছাত্রী ও যুবককে গাছের সাথে বেধে পেটানোর মুল হোতা গ্রেফতার

শেয়ার

গোপালগঞ্জ সংবাদদাতা :- গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল ছাত্রী ও এক যুবককে স্কুলের সামনে গাছের সাথে বেধে পেটানোর মুলহোতা নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সকালে মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে কাশিয়ানী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার রাহুথর উদয়ন বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রেমের অপবাদ দিয়ে ঐ স্কুল ছাত্রী ও যুবককে গাছের সাথে বেধে শারীরিক ও  মানুষিক নির্যাতন করা হয়।

এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। লোকলজ্জা ও চরম মানুষিক যন্ত্রনায় অষ্টম শ্রেণির ঐ ভুক্তভোগী ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনার পর থেকে নয়ন গোলদার এলাকা ছেড়ে পালিয়ে যায়। কাশিয়ানী থানা সূত্রে জানা গেছে এ বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে আলোচনা করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।