Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

আদর্শ গ্রাম সেহাংগল, কুচক্রী মহলের থাবায় এখন বিতর্কিত

প্রতিবেদক
sadad
August 3, 2026 12:27 pm

সাক্ষাৎকার মুলক প্রতিবেদন :- পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার  সমূদয়কাঠী ইউনিয়নের এক সময়ের আদর্শ গ্রাম হিসাবে পরিচিত সেহাংগল আজ তার স্বকীয়তা হারাতে বসেছে। একটি কুচক্রী মহল তাদের স্বীয় স্বার্থ হাসিলের জন্য এ গ্রামটিকে এখন বিতর্কিত করে তুলেছে। Coastal News 24.Top এর সাথে এক সাক্ষাৎকারে সমুদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সাইদ একথা বলেছেন।

তিনি আরো বলেন, এ গ্রামটিকে নিয়ে মানুষ এখন বিভিন্ন নেতিবাচক মনোভাব পোষণ করছে। তিনি বলেন, এ গ্রামে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ সব পেশার লোক রয়েছে। কিন্তু সঠিকভাবে সামাজিক নেতৃত্ব দেয়ার মতো মানুষ নেই। যাদের উপর এলাকার মানুষ ভরসা করত। শ্রদ্ধা করত আজ তারা নিজেরাই নিজেদের বিতর্কিত করে তুলেছে। যার কারনে এ জনপদে একের পর এক ঘটে চলেছে বিভিন্ন অঘটন।

তিনি বলেন,  সেহাংগল গ্রামে বসবাসকারী সমাজপতিরা নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য এলাকার জনসাধারণের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। এছাড়াও ঢাকায় বসবাসকারী একটি কুচক্রী মহল বিতর্কিত কর্ম কান্ডে নিয়মিত ঘি ঢেলে যাচ্ছে।

নাজমুল ইসলাম সাইদ আরো বলেন, ঢাকায় বসে যারা এলাকার বিষয়ে লেজ নেড়ে নিজেদের সমাজপতি হিসাবে জাহির করার চেষ্টা করছে তারা নিজেরাও জানে এলাকায় তাদের গ্রহনযোগ্যতা কতটুকু আছে। তাদের মধ্যে কেউ কেউ এক এক সময় এক এক রাজনৈতিক দলের সঙ্গে ফুলের তোড়া দিয়ে যোগদান করে নিজেদেরকেই বিতর্কিত করে ফেলেছে। তাছাড়াও এলাকার মারামারি, মিথ্যা মামলায় ইন্ধন দেয়াসহ মাদক ব্যবসায় অর্থ যোগানদার কাতারে তাদের নাম রয়েছে। যা এলাকার ছোট ভাইদের জনসমক্ষে বক্তৃতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

মোঃ নাজমুল ইসলাম সাইদ এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সামনে ইউপি নির্বাচন। আসন্ন ইউপি নির্বাচনে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে কুচক্রী মহল গুলো। তাই আপনারা কারো পাতা ফাঁদে পা দিবেন না। নিজে এবং নিজের পরিবারকে ঐ কুচক্রী মহল থেকে দূরে রাখুন। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ঐ সকল সমাজপতি নামধারীদের ঘৃনার পাত্রে পরিণত করুন। তাদেরকে বয়কট করুন। তবেই এলাকায় শান্তি ফিরে আসবে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer