স্বরুপকাঠী সংবাদদাতা :- পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেছেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা – জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি সুশৃঙ্খল সংগঠন। তিনি আজ জাসাস এর নেছারাবাদ উপজেলা শাখা আয়োজিত কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা জাসাস এর আহ্বায়ক আরিফ বিললাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে অপসংস্কৃতি দূরকরে সুস্থ ধারার সামাজিক – সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান মিলন ও সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানের উদ্ভোদন করেন পিরোজপুর জেলা জাসাসের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা জাসাসের সদস্য সচিব এ্যাড. খায়রুল বাশার শামীম। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ, রাজীব রায়হান, মহিলা নেত্রী রাজিয়া সুলতানা, সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমি মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

