শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে
দেশজুড়ে

জনগণের ইচ্ছায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি,জনগণ চাইলে আবারও নির্বাচন অংশগ্রহন করব

শেয়ার

একটি সাক্ষাৎকার মূলক প্রতিবেদনঃ-  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান বলেছেন  ” জনগনের ইচ্ছায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, জনগন চাইলে আবারও নির্বাচনে অংশগ্রহন করব”। Coastal News 24. Top কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

তিনি  বলেন, ইউনিয়নের এক ক্রান্তিলগ্নে জনগনের আহ্বানে সাড়া দিয়ে আমি তাদের সেবার কাজে নিয়োজিত হয়েছি। পিছনে ফিরে তাকালে দেখা যাবে ইউনিয়নের উপনির্বাচনে সময়  তৎকালীন ক্ষমতাশীল দলের স্হানীয় ও কেন্দ্রীয় নেতাদেরও কেউ কেউ  ন্যাকেটভাবে মাঠে নেমে আমার বিরুদ্ধাচরন করেছে। আমাকে নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করতে ও নির্বাচনের ফলাফল বদলে দিতে রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে ব্যাবহার করা হয়েছে। কিন্তু জনগণের ইচ্ছা ও প্রতিরোধের মূখে সকল প্রচেষ্টা ব্যার্থ হয়।

গাজী মিজানুর রহমান তাঁর সমালোচকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সেবক। আপনারা আমার কাজের সমালোচনা করবেন এটা স্বাভাবিক। কিন্তু তা হতে হবে বাস্তবতার আলোকে। আমি দায়িত্বে আসার পর থেকে দেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ব্যাস্ত হয়ে পড়ে। এর পর উপজেলা পরিষদ নির্বাচন। এর পর ২০২৪ এর পটপরিবর্তন এবং অন্তরবর্তীকালীন সরকারের দেড় বসরে একমাত্র ইউনিয়ন পরিষদের নিয়মিত বরাদ্দ ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প হয়নি। এটা শুধু আমাদের ইউনিয়নে নয়। দেশব্যাপী একই চিত্র। আমি ইউনিয়ন পরিষদের বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করেছি।

তিনি বলেন, আমি নিজেও কয়েকটি প্রকল্প সাবমিট করেছিলাম । কিন্তু ইন্টেরিয়াম গভমেন্ট নির্বাচন নিয়ে ব্যাস্ত থাকায় দেশের অন্যান্য অঞ্চলের মতো আমাদের প্রকল্প প্রস্তাবনাও আলোর মূখ দেখেনি। বর্তমানের নির্বাচিত সরকার দায়িত্বে এসেছে মাত্র ৬ মাস হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বিদায় ঘন্টা বেজে গেছে।

তিনি বলেন, আমি ঢাকায় ব্যাবসা করি। আমি সব সময় স্ব- শরীরে এলাকায় উপস্থিত থাকতে পারব না এ বিষয়টি জেনে শুনেই আমাকে এলাকার জনসাধারণ তাদের সেবক নির্বাচিত করেছেন। তবে আমি কখনোই জনগণের নিকট থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হই নি।

পরিশেষে তিনি বলেন, আমি জনগণের ইচ্ছায় এবং তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। জনগণ চাইলে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও অংশগ্রহন করব।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।