Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই নির্বাচনে অংশ গ্রহন করব

প্রতিবেদক
sadad
July 22, 2026 7:58 am

একান্ত সাক্ষাৎকার :-  আমি ইউপি নির্বাচনে অংশ গ্রহন করব শুনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমাকে প্রতিহত করার জন্য আমার চিরচেনা কুচক্রী মহলটি ইতিমধ্যে মাঠে নেমেছে। CoastalNews24.Top  কে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নাজমুল ইসলাম সাইদ। তিনি বলেন, যারা আমার বিরোধী তারা ষড়যন্ত্র করবে এটা স্বাভাবিক। স্রোতের বিপরীতে সাতার কাটার অভ্যাস আমার আছে। অতীতে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু কারো কাছে মাথা নত করিনি।

তিনি বলেন, ইউপি নির্বাচন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের অভিজ্ঞতা আমার আাছে। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনো ওয়ার্ড মেম্বর পদেও নির্বাচন করেনি। তাদের উদ্দেশ্যে জনাব সাইদ বলেন, অন্যের পিছনে না লেগে যদি সাহস থাকে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়ে নিজের জনপ্রিয়তা যাছাই করুন। রাজনৈতিক সাপোর্টের উপর নির্ভর করে অনেকেই নির্বাচন করতে পারে। কিন্তু জনগণের সাপোর্ট নিয়ে নির্বাচন করার সাহস সবার থাকে না।

তিনি বলেন, আমি কখনো রাজনৈতিক সাপোর্ট নিয়ে নির্বাচন করিনি। জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান হয়েছি। আবার আমার বিজয় রাজনৈতিক সমর্থন পুষ্ট প্রার্থী কেড়ে নিয়েছে। তবে নির্বাচনী মাঠ ছেড়ে যাইনি।আমার কর্মী সমর্থকদের ফেলে চলে যাইনি। আমার সেসব জনগণকে সাথে নিয়েই আবার নির্বাচনী মাঠে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। জনগণের ভোটেই সমূদয়কাঠীর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হব।কোনো ষড়যন্ত্রই তা প্রতিহত করতে পারবে না।

সর্বশেষ - দেশজুড়ে

Footer