শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে
দেশজুড়ে

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

শেয়ার

নড়াইলসংবাদদাতাঃ-  নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল শিকদার রবি (৩০)। সে ঐ এলাকার আতিয়ার শিকদারের ছেলে। সে পেশায় একজন  রাজমিস্ত্রী।  ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে। 

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে গতকাল বিকালে শিশুটি বাড়ির পাশে হাটাহাটি করছিলো। তাকে অনেকক্ষণ না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে রবিউলের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিবার আরও জানায়, যে ঘরটিতে শিশুটির মৃতদেহ পাওয়া গেছে সেখানে রবিউল একাই বসবাস করছেন। তার স্ত্রী এবং সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে। ঐ ফাঁকা ঘরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে রবিউল পালিয়েছে।

নড়াইল সদর থানা পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষন ও হত্যাকারী সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।