সাক্ষাৎকারমূলক প্রতিবেদন :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন বলেছেন, জনগনের সমর্থন নিয়ে এবং তাদের ভোটে নির্বাচিত হয়েই ইউনিয়নবাসীর সেবক হতে চাই।
তিনি Coastal News 24.Top কে দেয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে গুয়ারেখা ইউনিয়ন বিএনপির এ যুগ্ম আহ্বায়ক আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি ২০০৩ সালের ইউপি নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে ২০১১ সাল পর্যন্ত সফলতার সাথে জনগনের সেবা করেছি।
সফল এ ইউপি সদস্য ২০১১ সালের ইউপি নির্বাচনেও ইউপি সদস্য নির্বাচিত হন।
তিনি ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি ২০২৩ সালের ইউপি নির্বাচন থেকে বিরত থাকেন।
স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের লড়াকু সৈনিক ইউনিয়ন বিএনপি নেতা আসন্ন ইউপি নির্বাচনে দলের সমর্থন পেয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হওয়ার আসা করছেন। তিনি বলেন, বিএনপির দুঃসময়ে ধানের শীষ প্রতীক নিয়ে ফ্যাসিস্টদের হুমকি উপেক্ষা করে তাদের বিরুদ্ধে ভোট যুদ্ধ করেছি। সুতরাং এখন বিএনপির সমর্থন আমার পক্ষে আসবে বলে আসা করছি।

