শ্যামনগর সংবাদদাতা :- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছতরলীগ সেক্রেটারি এসএম মাহবুব বাবুকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
গতকাল সকাল সাড়ে ১০ টায় পৌর সদরের নকিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে পৌর সদরের বাদঘাটা এলাকার মো: মাহতাবউদ্দিনের ছেলে।
শ্যামনগর থানার শফিউল ইসলাম পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার দায়েরকৃত মামলার তালিকায় তার নাম রয়েছে। এছাড়াও আরও কয়েকটি ঘটনায় তার নাম এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

