গৌরনদী সংবাদদাতা :- বরিশালের গৌরনদী উপজেলায় ঋনে জর্জরিত হয়ে পাওনাদারদের চাপে গলায় ফাঁস দিয়ে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানী আ/ত্মহ/ত্যা করেছেন।
আজ সকালে গৌরনদী উপজেলার ইছাকুরী বাকাই এলাকায় তার নিজ বাড়ির পাশের একটি বাগানে গলায় ফাঁস লাগানো গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃ/ত/দে/হ উদ্ধার করে পুলিশ।
তার স্বজন সূত্রে জানা গেছে তিন সন্তানের জনক পুলিন তালুকদার দীর্ঘ ৮ বছর মরশাসে থেকে এক বছর পূর্বে দেশে এসে বাড়ীর পাশে একটি চায়ের দোকান দিয়েছিলেন। বিদেশে থাকা অবস্থায় তিনি ঋন গ্রস্থ হয়ে পড়েন। লোকাল পাওনাদার ও এনজিওর ঋনের চাপ সহ্য করতে না পেরে তিনি আ/ত্ম/হ/ত্যা করেছেন।
পুলিশ মৃ/ত/দে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃ*ত্যু মামলা হয়েছে।

